× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মধুখালী প্রতিনিধি

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ১লা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিযুক্ত আনসার সদস্যরা। তারা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন।

প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে তিনজন করে আনসার সদস্য হাসপাতালের নিরাপত্তা, শৃংখলা রক্ষা ও সেবা গ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালমুক্ত পরিবেশ গড়ে তুলে রোগীদের হয়রানি মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

তিনি জানান, হাসপাতালের সেবার মান উন্নয়ন আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তাদের মতে, নিরাপত্তা বৃদ্ধি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও সহজে ও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের আস্থা বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..