× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লুৎফর রহমান কাওসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা, মুজাহিদ আলমের ছেলে এবং স্থানীয় বিএনপি নেতা শেখ সেলিমের ভাগিনা।
গতকাল শুক্রবার (৩ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নতুন বাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাওসার। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সম্প্রতি তিনি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। তরুণ বয়সে কাওসারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বৈদ্যুতিক সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..