× Banner
সর্বশেষ
দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড

ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশ ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র আমদানির আইনি অনুমোদন দেওয়ার পর দেশটি এখন রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে মেদভেদেভ বলেন, “ফিনল্যান্ড পারমাণবিক অস্ত্র রাখার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে ফিনিশদের জন্য কী পরিবর্তন আসবে? শুধু একটি বিষয়— দেশটি এখন রাশিয়ার পারমাণবিক লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। আনন্দ করুন, ফিনল্যান্ড, আপনারা নিরাপত্তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন।”

এর আগে, ১৭ জুন ফিনল্যান্ডের পার্লামেন্ট সরকার প্রস্তাবিত একটি বিল অনুমোদন করে, যার মাধ্যমে দেশটিতে পারমাণবিক অস্ত্র আমদানির আইনি সুযোগ সৃষ্টি হয়। তবে এ আইন কার্যকর হলেও দেশটিতে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে— এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মেদভেদেভের এই মন্তব্যের বিষয়ে ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পর থেকে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে নিরাপত্তা-সংশ্লিষ্ট উত্তেজনা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে মেদভেদেভের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। তবে এ পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ফিনল্যান্ডের বিরুদ্ধে কোনো আসন্ন পারমাণবিক হামলার পরিকল্পনা বা সামরিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..