× Banner
সর্বশেষ
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, জীবিত উদ্ধার ৩, এক ক্রু নিখোঁজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
হেলিকপ্টারের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক (MH-60S Seahawk) হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় চারজন ক্রু সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নৌসদস্যকে উদ্ধারে বিস্তৃত তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরীতে নিয়োজিত এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারটি নিয়মিত দায়িত্ব পালনের সময় আরব সাগরে জরুরি অবতরণে বাধ্য হয়।

ন্যাভসেন্ট জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে শত্রুপক্ষের হামলা বা কোনো বৈরী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। ফলে এটি সামরিক হামলার ঘটনা বলে মনে করা হচ্ছে না।

হেলিকপ্টারটিতে থাকা চারজন ক্রুর মধ্যে তিনজনকে দ্রুত উদ্ধার করে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে আরব সাগরের ঘটনাস্থল ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক ইউনিট সমন্বিতভাবে অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।

ন্যাভসেন্ট জানিয়েছে, জরুরি অবতরণের প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন নৌবাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..