× Banner
সর্বশেষ
জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে – প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পেল ৪৭৭ জন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পেল ৪৭৭ জন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’’ এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় ‘‘ফ্যামেলি কার্ড’’ কার্যক্রম ৩য় পর্যায় পাইলটিং প্রকল্পের আওতায়  প্রধানমন্ত্রী তারেক রহমান ভায্যূয়ালি শুভ  উদ্বোধনের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেল ৪৭৭ জন।
বুধবার (১৬ জুন) বিকালে সারা দেশের ন্যায় উপজেলার দেবনগর ইউনিয়নের ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  উপজেলা প্রশাসনের পক্ষে ভায্যূয়ালি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে ‘‘ফ্যামেলি কার্ড’’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, উপস্থিত ভাতা ভোগীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের লক্ষ হলো নারীর ক্সমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়ন করা।
সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড সহ নানামুখী সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগনের দোড় গোড়ায় সেবা পৌছে দিতে চাই। তাই সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে  জনগণকে বিএনপি সরকারের পাশে থাকার জন্য আহবান করেন। পরে  ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড  (টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া) গ্রামের ৪৭৭ জন নারীর মাঝে এই ফ্যামেলি কার্ড ও গাছের চারা  বিতরণ করেন।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,  যুগ্ম-সম্পাদক এ্যাড, আদম সুফি, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রনজু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান প্রমূখ। এছাড়াও বিএনপি’র দলীয় নেতা-কর্মীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় ভজনপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনের চাতালে বিএনপির আয়োজনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।


এ ক্যটাগরির আরো খবর..