× Banner
সর্বশেষ
৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ১ বছর জেল খেটে দেশে ফিরল ৪ যুবতী ও এক শিশু

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: ভারতে ১ বছর ২মাস জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৪ যুবতী ও ১ জন শিশু। শুক্রবার বেলা ৪টার সময় তাদের ভারতের বিএসএফ বেনাপোল বিজিবির  কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা যুবতীরা হলো গোপালগঞ্জ জেলার মারুফ শেখের মেয়ে রহিমা খাতুন (২৬) বরিশালের গৌরনদী থানার মোতালেব সর্দারের মেয়ে শিউলি আক্তার (৩০) যশোরের মনোয়ার মোল্লার মেয়ে কাজল খাতুন (২৭) সাতক্ষীরার তালা উপজেলার আলাউদ্দিনের মেয়ে সীমা খাতুন (৩২) ও তার বোন মৌসুমী খাতুন(৭)।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ভালো কাজের জন্য এরা দালালদের খপ্পরে পড়ে ভারত যায়। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া এলাকায় বাসা বাড়ির কাজ করার সময় এরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ে । এর পর তারা আদালতের মাধ্যমে জেল হাজতে যায়। সেখান থেকে সে দেশের বেসরকারি সংস্থা লিলুয়া হোম তাদের ছাড়িয়ে এনে নিজেদের শ্লেটার হোমে রাখে। তিনি জানান ফেরত আসা যুবতী ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর মহিলা আইনজিবী সমিতীর এ্যাভোকেট নুরুন নাহার জানান, আইনি প্রক্রিয়া শেষ করে তাদের যশোর নিয়ে যাওয়া হবে। তারপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার এসআই জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..