× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান 

ACP
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২৬
সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ

গত এক মাসে ও সন্ধান মেলেনি খুলনার পাইকগাছার নিখোঁজ ঢেউ সংস্থার নির্বাহী পরিচালক সুকান্তি সরকারের। গত ৫ মে সংস্থার অডিটের কাজে ঢাকায় যান পরিচালক সুকান্তি।
এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ সুকান্তি উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণমল্লিক গ্রামের জয়দেব সরকারের ছেলে। এতদিনে ও খোঁজ না পাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে তার পুরো পরিবার।
স্ত্রী স্মৃতি সরকার বলেন আমার স্বামী একজন নিরীহ ভদ্র মানুষ। কারোর সাথে তার কোন বিরোধ নাই। সুকান্তি এলাকার হেলথ, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি ঢেউ নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ছিল। গত ২৬-০৪-২০২৬ তারিখে ঢাকার মালিবাগের আরিফ এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান থেকে সংস্থার অডিটের জন্য তাকে চিঠি দিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে।
সে মোতাবেক ৫ মে সকাল সাড়ে ১০ টাকার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সুকান্তি। খুলনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় পৌঁছে ফোনে বিষয় টি নিশ্চিত করে। এরপর তার সাথে যোগাযোগ করতে গেলে তার ব্যবহৃত মোবাইল টি বন্ধ পাওয়া যায়।
এর আগে ও সে অডিটের কাজে একাধিকবার ঢাকায় গিয়েছে কিন্তু কখনো এমনটি হয়নি। তবে সংস্থার কাছে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা পাওনা এবং এলাকার বহু মানুষের কাছে সংস্থার বিপুল পরিমাণ ঋণের টাকা পাওনা রয়েছে। এবং এনিয়ে সুকান্তির সাথে গ্রাহকদের সাম্প্রতিক সময়ে ঝামেলা তৈরি হয়েছে বলে এলাকার অনেকেই বলছেন। যদিও সুকান্তির সাথে গ্রাহকদের ভালো সম্পর্ক রয়েছে বলে তার পরিবার দাবি করেছেন।
ভাই অবন্তী কুমার সরকার বলেন সুকান্তির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং তার পরণে কালো প্যান্ট ও নীল গেঞ্জি ছিল। এ ঘটনায় র‍্যাবের মহাপরিচালক, র‍্যাব -১০ এর অধিনায়ক ও মহা পুলিশ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ এবং যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
যার নং ৯১৩, তারিখ ০৯-০৫-২০২৬। এতদিনে ও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ও দুই কন্যা সহ পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছে। যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে তার পরিবার, যাত্রাবাড়ী থানা অথবা পাইকগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..