× Banner
সর্বশেষ
৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে নিখোঁজের ৮ দিন পর জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডে নিখোঁজের ৮ দিন পর ইদ্রিস আলী পান্না (৪৫) নামের এক জামায়াত নেতা ও  মাদ্রাসা শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঝিনাইদহ-হরিণাকু-ু সড়কের জোড়াপুকুর মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ৮ দিন পর সড়ক দুর্ঘটনা নিহত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইদ্রিস আলী হরিণাকু-ু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য ছিল বলে জানাগেছে।

হরিণাকু- থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহতাব উদ্দীন জানান, শুক্রবার ভোরে রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। তিনি আরো জানান, তার গায়ের উপর দিয়ে বাস অথবা ট্রাক চাপা দিয়েছে। পাশে একটি মোটর সাইকেল ভাঙ্গাচুড়া অবস্থায় পড়ে রয়েছে।
সম্ভাবত সকালে নামাজ পড়তে বা অন্য কোন কাজে যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানান। দুর্ঘটনায় নিহত ব্যক্তি ইদ্রিস আলী পান্না বলে তিনি জানান।

উল্লেখ্য গত ৪ আগষ্ট রাত ৮টার দিকে শৈলকুপার উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রাত ৮ টার দিকে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯  আগস্ট নিহতের স্ত্রী ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন।


এ ক্যটাগরির আরো খবর..