× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

দেশের জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর সরকার -তারেক রহমান

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২৬
দেশের জনগণের প্রত্যাশা

দেশের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই সরকারের প্রধান লক্ষ্য। বলেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন ও রাষ্ট্রচিন্তা অনুসরণ করেই দেশ পরিচালনার চেষ্টা চলছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, তা কেবল একটি দলের জন্য নয়; বরং নির্বাচনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের প্রত্যাশার প্রতিফলন।

সামনের সময়কে ‘অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। তার ভাষায়, অবহেলা বা উদাসীনতা দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতির কারণ হতে পারে।

নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু সরকার বা মন্ত্রী-এমপিদের প্রচেষ্টায় সফলতা সম্ভব নয়; দল ও সহযোগী সংগঠনের কর্মীদেরও মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হলে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি দেশকে স্বাবলম্বী ও এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিলেন, বর্তমান কর্মপরিকল্পনায় সেই নির্দেশনাগুলোর প্রতিফলন রয়েছে।

বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নেও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে এসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনর্গঠনে কাজ করা প্রয়োজন।

সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের বিষয়েও বক্তব্য দেন তিনি। পারিবারিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাবা জিয়াউর রহমানকে স্মরণ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি গড়ে তুলতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং একজন সন্তান হিসেবে এটি তাঁর জন্য গর্বের বিষয়।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবন ও অবদান নিয়ে বক্তব্য দেন রাজনীতি, শিক্ষা ও অর্থনীতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..