× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলতলী এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ তিনি হঠাৎ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার-ডাল ও সবজি- নিজে খেয়ে খাবারের মান
যাচাই করেন।

এ সময় তিনি বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই রোগীরা যেন সঠিক চিকিৎসাসেবা পায়, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান বজায় থাকে।

পরিদর্শনের সময় সদর দক্ষিণের বেলতলী এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতাল ঘিরেও স্থানীয়দের নানা অভিযোগ উঠে আসে।

বিশেষ করে হাসপাতালের সড়ক নির্মাণের কারণে লালমাই পাহাড়ের পাদদেশের শতাধিক কৃষকের জমি পানিবন্দি হয়ে পড়া এবং জমি অধিগ্রহণের সময় ট্রমা হাসপাতাল নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বর্তমানে ভিন্ন নামে হাসপাতাল নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে বলে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, খুব দ্রুত নতুন করে ট্রমা হাসপাতাল চালুর উদ্যোগ নেয়া হবে। পরিদর্শনকালে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..