মাদারীপুরের ডাসার উপজেলায় ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার পাথুরিয়ার পাড় স্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘দীপ্ত তারুণ্য’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় তরুণ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে “ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই”, “ধর্ষকের ফাঁসি চাই” সম্বলিত বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “চুপ থাকলে অপরাধ বাড়ে, প্রতিবাদে অপরাধ থামে।” তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি পাথুরিয়ার পাড় স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।”
এ ক্যটাগরির আরো খবর..