× Banner
সর্বশেষ
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআইডি

উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
সবাইকে এগিয়ে আসতে হবে

এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ির মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সাথে ধারাবাহিকভাবে বসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে বসিলা থানা স্থাপনের উদ্যেগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় তিনি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপনের আহ্বান জানান এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..