× Banner
সর্বশেষ
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে কর্মশালা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে কর্মশালা

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃৃষক। এই সংকট মোকাবিলায় নওগাঁর সাপাহারে জলবায়ু-সহনশীল কৃষির উপর প্রশিক্ষণ শীর্ষক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই সংকট মোকাবিলায় কৃষিতে অভিযোজন সক্ষমতা বাড়াতে কল প্রকল্প, কারিতাশ রাজশাহী অঞ্চল এই কর্মশালার আয়োজন করেন।

শনিবার (২৩মে) বেলা ১১টায় সাপাহার আলোহা সোস্যাল সার্ভিসেস প্রশিক্ষণ হল রুমে প্রকল্পের প্রোগ্রাম অফিসার একরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জলবায়ুর বিরুপ প্রভাব ও করনীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন,অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি জলবায়ুর বিরুপ প্রভাবে ফসলের ক্ষতি ও প্রতিকারে পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় আরো পরামর্শ প্রদান করেন প্রাণিসম্পদ অফিসার ডা: আশীষ কুমার দেবনাথ ও মৎস্য কর্মকর্তা মো: শামিম রেজা।
এসময় উপজেলা ও ইউনিয়নের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা,কল প্রকল্পের সাপাহার উপজেলা অফিসার আমিনুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..