× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ আদায়, সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অর্থ দাবি এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অপ-সাংবাদিক রাকিবুল ইসলাম মিঠু ও জুয়েল শরীফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে সাংবাদিক ঐক্যজোটের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা মনিরুজ্জামান মৃধা মুন্নু এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান সরদার। আরো বক্তব্য রাখেন ছিলেন সাংবাদিক মেহেদী হোসেন পলাশ, রমজান আলী বিশ্বাস, নুরন্নবী মিয়া সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন।

তাদের কর্মকান্ডে প্রকৃত সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই এদের মূল ধারার সংবাদ কর্মীদের স্বেচ্ছার হতে হবে। সংবাদ সম্মেলনে এ সকল অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..