ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ।
বৃহস্পতিবার ২১ মে বিকালে রেলগেট সংলগ্ন মধুখালী প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞা , যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী প্রমুখ ।
উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রমজান আলী শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার , দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম , প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন ত্রীড়া সংবাদক সজীব বিশ^াস, সাংবাদিক মোঃ নাজমুল হোসেন, সালমান লেলিন মাহমুদ, পার্থ রায় , অসীম দত্ত, বিপ্রজিৎ বিশ্বাস প্রমুখ।
এ সময় ওসি সুকদেব রায় আইনশৃঙ্খলা উন্নয়নে, ও মাদকে জিরো টলারেল্ধসঢ়;স করার ঘোষনা দিয়ে মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। পরিশেষে মধুখালী
প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি সুকদেব রায়কে ফুলেল শুভেচ্ছা জানান ।