নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে জিও,এনজিও কর্মকর্তাদের সাথে নেটওর্য়াকিং,লবিং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) দুপুর ১২টায় টিসিআরপি কারিতাশ রাজশাহী অঞ্চল এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মো: একরামুল হক প্রোগ্রাম অফিসার কারিতাশ রাজশাহী অঞ্চল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিক,মি: রাতিয়া নুনিয়া জেপিও টিসিআরপি কারিতাশ রাজশাহী,মোজাম্মেল হক এরিয়া ম্যানেজার সিএমএফপি পতœীতলা, আমিনুল ইসলাম উপজেলা অফিসার কল প্রকল্প সাপাহার প্রমুখ।
প্রতিবন্ধী ব্যাক্তিকে ট্রাইসাইকেল,হুইল চেয়ার, থেরাপিসহ বিভিন্ন ভাবে চিকিৎসাসেবা প্রদান এবং সহায়তা করাই এই মতবিনিময় সভার প্রধান লক্ষ।