× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মাদারীপুর প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
উন্নয়নে কাজ করছে সরকার

মাদারীপুর-৩ আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে সরকার। শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে করে আমাদের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন।

আজ শুক্রবার সকালে ১১টায় কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রাণ,তাকে নিয়ে আমাদের বিরোধী বন্ধুরা অহেতুক সমালোচনা করে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক রহমানকে যদি বিতর্কিত করতে চান তাহলে আমরা মনে করবো আপনারা বাংলাদেশকে বিতর্কিত করলেন এবং আপনারা বাংলাদেশের শত্রু।

এ সময় সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ কামাল হোসেন বেপারীসহ সিডি খান ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..