× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পগবা বিশ্ব রেকর্ড গড়ে ইউনাইটেডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এটা জানা গিয়েছিল আগেই যে পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেই আনুষ্ঠানিকতাও সারল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে ফরাসি এই মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। এর জন্য তাদের গুনতে হচ্ছে ১০০ মিলিয়ন পাউন্ড, যা দলবদলের বাজারের ইতিহাসে  সর্বোচ্চ দামের বিশ্ব রেকর্ড।

এর আগে ২০১৩ সালে টটেনহাম থেকে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছিল ৮৬ মিলিয়ন পাউন্ড। সেটাই ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ। এবার সেটি ভেঙে দিলেন পগবা।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ইউনাইটেড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পগবা তার ট্রান্সফার সম্পন্ন করেছে।’

ইউনাইটেডের ওয়েবসাইটে পগবা বলেছেন, ‘আমি আবারও ইউনাইটেডে আসতে পেরে খুশি। এই ক্লাব সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। হোসে মরিনহোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডেই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পগবা। তবে কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১২ সালে পাড়ি জমান জুভেন্টাসে। জুভিদের হয়ে তিনি টানা চার মৌসুম জিতেছেন ইতালিয়ান লিগ শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ২৩ বছর বয়সি মিডফিল্ডার আবার তার পুরোনো ঠিকানায় ফিরলেন।

দলবদলের রেকর্ড:
১০০ মিলিয়ন পাউন্ড, পল পগবা (২০১৬ সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে)
৮৬ মিলিয়ন পাউন্ড, গ্যারেথ বেল (২০১৩ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে)
৮০ মিলিয়ন পাউন্ড, ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে)
৭৬ মিলিয়ন পাউন্ড, গঞ্জালো হিগুয়াইন (২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে)
৭১.১ মিলিয়ন পাউন্ড, নেইমার  (২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায়)
৬৫ মিলিয়ন পাউন্ড, লুইস সুয়ারেজ (২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায়)
৬৩ মিলিয়ন পাউন্ড, হামেস রদ্রিগেজ (২০১৪ সালে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে)


এ ক্যটাগরির আরো খবর..