× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

রংপুরে আ.লীগের ত্রিমুখী সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১০

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: রংপুর সদর উপজেলার পালিচড়াহাটে আওয়ামী লীগের ইউনিয়ন কাউন্সিল নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদর উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত ও তার স্বামীসহ ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে যুব মহিলা লীগ নেত্রী ও সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববির গাড়ি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে  সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চলাকালীন সময়ে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফকে আবারও সভাপতি করা নিয়ে বিশৃংখলা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। কাউন্সিল স্থগিত করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়, এতে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। সংঘর্ষে ববির স্বামী ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে আহত হয়েছেন স্থানীয় আ’লীগের অন্তত ১০ জন নেতা ও কর্মীরা। এরমধ্যে আংশকাজনক অবস্থায় সিরাজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান ববির গাড়ী ভাংচুর করে। তিনি দৌড়ে অন্য গাড়িতে গিয়ে রক্ষা পান। পরে খবর পেয়ে সেখানে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানায়, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..