× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে বিভ্রান্তিকর প্রচারণার জবাব বিএসসিপিএলসি’র রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শার্শা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ জন আসামী আটক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ মধুখালীতে ফারিয়া প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা সাতক্ষীরায় ভেজাল আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোরও নির্দেশনা দেন তিনি।

সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে গতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প নিতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এই সভায় সভাপতিত্ব করেন।


এ ক্যটাগরির আরো খবর..