× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেনদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পরিদর্শন অব্যাহত থাকবে।

আজ আকস্মিকভাবে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। 

সরেজমিন পরিদর্শন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রী বলেনহাসপাতালটির পরিবেশ খুব বেশি খারাপ নয়। রোগীদের সরবরাহকৃত খাবারের মান তুলনামূলক ভালো। তবে রোগীদের অভিযোগ রয়েছেসকালে আউটডোরে অনেক সময় চিকিৎসক অনুপস্থিত থাকেনফলে তাদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।

এছাড়া স্থানীয় কিছু দালাল হাসপাতালে আগত রোগীদের ভুল পরামর্শ দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। দালালদের দৌরাত্ম্য কমাতে হাসপাতালে গোয়েন্দা নজরদারি এবং আউটডোরের চিকিৎসাসেবা আরো উন্নত করতে চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে বলে তিনি জানান।

হাসপাতালের পরিবেশ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেনহাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। বাইরে পড়ে থাকা অব্যবহৃত মালামাল দ্রুত টেন্ডারের মাধ্যমে অকশনে বিক্রি করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এছাড়া রোগীদের কষ্ট লাঘবে ব্যবহার অনুপযোগী বাথরুমগুলো দ্রুত সংস্কার করতে হবে।

বরিশালের চিকিৎসাসেবাকে আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেনশিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল বিভাগের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটি পুরোদমে চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেনসরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। ঢাকা মেডিকেলের সামনে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল হাসপাতালও চালু করা হয়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডআউটডোরবাথরুমসহ চারপাশের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। চিকিৎসার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা রোগী এবং হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের সাথে কথা বলেন। রোগীদের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে হাসপাতাল কর্তৃকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে বিরাজমান সকল সমস্যা সমাধানের নির্দেশনা প্রদানের পাশাপাশি রোগীদের সেবাদানে চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিত থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনসিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..