× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ ৩ দিন পর উদ্ধার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ ৩ দিন পর উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭মে  বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।নিহত আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত গ্রাম (নিশা কুড়ি) এলাকার মৃত রাজত উল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ মে  মঙ্গলবার জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে হাওরের পথে বের হন আব্দুর রউফ। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে পুবের হাওরের কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি নিখোঁজ আব্দুর রউফের মরদেহ বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে কোনো দুর্ঘটনায় বা অসুস্থতাজনিত কারণে তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।
৩ দিন পর তার নিথর দেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) মোনায়েম মিয়া বলেন, গতকাল মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। ও  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ময়নাতদন্তে  হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..