× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সাথে আজ খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দেশের সকল নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে অস্ট্রেলিয়ায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার Clinton Pobke, সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক) Joshua Gacutan, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..