× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

মাথাব্যথার কারণ

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: মাথাব্যথা কখনো কখনো শরীরের জটিল রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তাই একে হালকাভাবে নেওয়ার কিছু নেই

এখনকার বেশিরভাগ মাথাব্যথা হয় আধুনিক জীবনযাপনের অভ্যাসের কারণে। ডায়াবেটিক, ওজনাধিক্য, হৃদরোগের মতো মাথাব্যথাও বর্তমান সময়ের অন্যতম একটি শারীরিক সমস্যা

মাথাব্যথার কারণ জানিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই প্রকাশ করেছে একটি প্রতিবেদন

আপনি কি জানেন যাদের রক্তচাপ কম থাকে, তাদের মাথাব্যথা থাকতে পারে? মাথায় অক্সিজেন না পৌঁছানোর কারণে এমন সমস্যা হতে পারে

ধূমপান মাথাব্যথার একটি অন্যতম কারণ। সিগারেটের মধ্যে যেসব রাসায়নিক পদার্থ থাকে, এগুলো মাথাব্যথা তৈরি করতে পারে

শরীরে পানির অভাব হলে মাথাব্যথা হতে পারে। পাতলা পায়খানা, মদ্যপান, ক্যাফেইন গ্রহণ ইত্যাদি পানিশূন্যতা তৈরি করে মাথাব্যথা ঘটাতে পারে

বিষণ্ণতা মাথাব্যথার আরেকটি কারণ। কখনো কখনো মাথায় আঘাত, খুলি, ঘাড়ে আঘাত মাথাব্যথার কারণ হয়। চোখের সমস্যা, বসার সময় অঙ্গবিন্যাসে সমস্যা স্নায়ুতে সমস্যা করতে পারে। এতে মাথাব্যথা হয়

ছাড়া মাথাব্যথা হতে পারে দুশ্চিন্তা, মাইগ্রেন, সাইনাসের কারণে। ছাড়া অনেক সময় শরীরের বাজে কোলেস্টেরলের জন্য মাথাব্যথা করে। অনেক সময় পেটে গ্যাস বা হজমে সমস্যা হলেও কিন্তু মাথাব্যথা করে

মাথাব্যথা হলে অনেকেই ব্যথানাশক ওষুধ খান। তবে মাথাব্যথা যদি দীর্ঘমেয়াদি হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি


এ ক্যটাগরির আরো খবর..