× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও খেলাধুলার প্রসারে ঢাকার পল্টন ময়দানে আজ ‘ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশের মাটিতে রাগবি খেলার নবযাত্রাকে স্বাগত জানান। তিনি রাগবি খেলাকে দেশব্যাপী জনপ্রিয় করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেনরাগবি কেবল ঢাকা কেন্দ্রিক থাকবে নাবরং জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় যেন রাগবি চর্চা শুরু হয়সেজন্য রাগবি ফেডারেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যেএই ক্যালেন্ডার বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি বলেনআমাদের কাছে সকল খেলাই সমান। প্রতিটি ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে চাই।

রাগবি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা) ২০২৬’-এর উদ্বোধন করেন। হ্যান্ডবল একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেনতৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।


এ ক্যটাগরির আরো খবর..