× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নড়িয়া পৌরসভা উপ-নির্বাচনে বিজয়ী শহিদুল ইসলাম বাবু

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়র পদে নাড়িকেল গাছ প্রতিক নিয়ে শহিদুল ইসলাম বাবু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদুল হাসান জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার নির্বাচিত মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যু বরণ করলে পৌরসভায় মেয়র পদ শূন্য হয়। তাই নড়িয়া পৌরসভায় মেয়র উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রয়াত মেয়র হায়দার আলীর পুত্র মোঃ মাহমুদুল হাসান, মোঃ কামরুল হাসান সহ মোঃ সাহিদুজ্জামান, মোঃ আক্তার হোসেন, সিরাজুল ইসলাম চুন্নু ও মোঃ শহিদুল ইসলাম বাবু নির্বাচনে অংশ গ্রহন করে। ৭ আগষ্ট (রোববার) যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শহিদুল ইসলাম বাবু নাড়িকেল গাছ প্রতিক নিয়ে ৫ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত মেয়র হায়দার আলীর পুত্র মোঃ মাহমুদুল হাসান জগ প্রতিক নিয়ে ৪ হাজার ৪১৭ ভোট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..