× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে,বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকার প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের নিজ বাড়ীতে ফিরছিল।স্থানীয় সিকিরবাজার এসে পৌছালে একটি মাইক্রো বাস থেকে ৪ জন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চারি দিকে যোগাযোগ করে।
এ দিকে ডাকাতরা গোপালগঞ্জ -পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিক পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সাথে যোগযোগ করলে তারা মাইক্রোটির গতিরোধ করে।এ সয়য় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।
আটককৃত ডাকাতরা হলো,বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী(২৫),বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২),একই ঠিকানার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ(৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)। আটকৃত ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এ দিকে আজ শুক্রবার ডাকাতদের বক্তব্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে র্যাবের পোশাক,হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন,এ বিষয়ে কোটালীপাড়ায় একটি মামলা হয়েছে।ডাকাতদের জেল হাজতে প্রেরণের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..