× Banner
সর্বশেষ
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

মাদারীপুর প্রতিনিধি

বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষনের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট-এ ৯৫ জন নাবিকের প্রশিক্ষন শেষ হওয়া সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টর অনেকে পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমেআসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি র‌্যামিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..