× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

স্টাফ রিপোর্টার

বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি সিলিং ফ্যান ফেরত দিয়েছে চোর। ফ্যানের সঙ্গে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, টাকার জন্য চুরি করেছিলাম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এসে স্কুল কর্তৃপক্ষ একটি ফ্যান দেখতে পান। পাশে একটি চিরকুটও ছিল। তাতে লেখা,টাকার জন্য চুরি করেছিলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়।

এদিকে, ফ্যান ফেরত দেয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ বলেন, ‘যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল সেটি ফেরত দিয়ে গেছে চোর। পাশাপাশি টাকার জন্য চুরি করেছে উল্লেখ করে চিরকুট রেখে গেছে।’

তিনি বলেন,আমার মনে হয় সে জাত চোর নয়। ফলে বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কার দেয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আশা করি তার শুভ বুদ্ধির উদয় হবে।


এ ক্যটাগরির আরো খবর..