× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

নিজস্ব প্রতিবেদক

সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সবার জন্য ইন্টারনেট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

মন্ত্রী বলেন, উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে সমুদ্রে কর্মরত জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, ডাকাতি প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে পর্যটননির্ভর এলাকা যেমন কক্সবাজারে, আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে। ইতোমধ্যে বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

ফকির মাহবুব বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। এ লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল সেবা সহজলভ্য করতে সরকার কাজ করছে। তিনি পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা, পর্যটকবান্ধব আচরণ এবং ইতিবাচক মনোভাবই কক্সবাজারের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরো বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দেওয়া। এজন্য উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট বিস্তার, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে সরকার কাজ করছে। বিটিসিএলের সেবা বিলম্বসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কক্সবাজারে ফ্রি ওয়াইফাই সম্প্রসারণ ও মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে কাজ চলবে। ধাপে ধাপে বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে সেবার মান আরো উন্নত করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আ: মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজ, বিভিন্ন স্টেকহোল্ডার, গণমাধ্যম কর্মী এবং দপ্তর সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

এরপর মন্ত্রী এবং উপদেষ্টা কক্সবাজার হিলটাউন সার্কিট হাউজ সম্মেলনকক্ষে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কর্মকর্তা এবং ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..