× Banner
সর্বশেষ

সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সুন্দরবনে বনদস্যুর গুলি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান(৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন।মঙ্গলবার(৭ এপ্রিল) সকালের দিকে ঘটনাটি ঘটে।
আহত আতিয়ার রহমান উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় বনজীবিরা জানায়,প্রতিদিনের মত সকালে সুন্দরবনের নিদিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে আহত হন। পর সহযোগি জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে ভীতি বিরাজ করছে।

এ বিষয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন অনুমান বেলা ১২টার দিকে আহত আতিয়ার রহমান বনবিভাগে আসলে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তিনি বলেন বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে জানানো হয়েছে।
জানা যায় আহত জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..