× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

বর্তমান সরকারের আমলে দেশের সকল পর্যায়ের উন্নয়ন হয়েছে

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল পর্যায়ের উন্নয়ন হয়েছে, দেশ আজ বিদেশের কাছে মাথাতুলে দাঁড়িয়েছে, শিক্ষা ক্ষেত্রে  ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা জনগনের দোরগোড়ায় সেবা পোঁছে দিতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের কারনে।

গতকাল রবিবার বিকেলে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে একাডেমী ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ আস্কার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম তিনি বলেন, স্কুল হচ্ছে এলাকার একটি প্রান, স্কুল থেকে এলাকার মানুষ জন শিক্ষা গ্রহন করে সুশিক্ষাই শিক্ষিত হয়ে সমাজ তথা দেশের উন্নয়ন ঘটাই। ওই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর খানম, শিক্ষা অফিসার গোলাম ফারুক ও প্রাক্তন শিক্ষক ওয়াজেদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হেলালউদ্দীন। শুরুতে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল ফিতা কেটে একাডেমী ভবন শুভ উদ্বোধন করে ভবনটি ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..