× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

পিআইডি

কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে-যার মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে। বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাটকল ও পাট শ্রমিকদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে প্রতিমন্ত্রী আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানান। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট দফা দাবি লিখিতভাবে পেশ করেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানী ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া; পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা।


এ ক্যটাগরির আরো খবর..