× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

দেবাশীষ মুখার্জী

নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি

নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি কিছুটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের নীতি এবং প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ। আশির দশকে রোনাল্ড রেগানের ব্যবসা-বান্ধব নীতির ফলে, আমেরিকার অর্থনীতিতে বিপ্লব এসেছিল। এই অর্থনৈতিক মডেল (Reaganomics) সারা বিশ্বে যথেষ্ট প্রশংসিত হয়েছে।
নরেন্দ্র মোদি রোনাল্ড রেগান দ্বারা অনুপ্রাণিত কি না জানি না, তবে মোদি সরকার কর্পোরেট ট্যাক্স ৩০% থেকে কমিয়ে ২২% করেছে (নতুন কোম্পানির জন্য ১৫%)। যার ফলে ভারতের কর্পোরেট সংস্থাগুলোর আয় বেড়েছে। এছাড়াও মোদি সরকার ১২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের আয়কর মুক্ত করে দিয়েছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ট্যাক্স ছাড় আরও বেশি, ফলে মধ্যবিত্তের হাতে উদ্বৃত্ত অর্থ বেড়েছে।
কিন্তু ধনী ও মধ্যবিত্তদের কর ছাড় দেওয়ার ফলে রাজস্বে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণের জন্য ধনী-দরিদ্র-মধ্যবিত্ত নির্বিশেষে সবার জন্য অভিন্ন জিএসটি (Goods and Services Tax) চালু করা হয়েছে। সংগত কারণেই জিনিসপত্রের দাম বেড়েছে এবং এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী।
মোদি সরকারের কর্পোরেট-বান্ধব নীতির ফলে আদানি-আম্বানিরা পৃথিবীর শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। উল্লেখ্য, চীনের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বড় হলেও সেখানে কর্পোরেট ট্যাক্স বেশি। ফলে ভারতের শীর্ষ ধনীদের তুলনায় চীনের ধনীরা ব্যক্তিগত সম্পদের দিক থেকে অনেক পিছিয়ে; তবুও BYD, Xiaomi, Vivo, TikTok, Oppo-এর মতো চাইনিজ ব্র্যান্ডগুলো বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করেছে।
​নরেন্দ্র মোদির কর্পোরেট-বান্ধব অর্থনৈতিক নীতির ফলে ভারতের প্রবৃদ্ধি ৮%-এর অধিক হয়েছে। এর সুফল সিংহভাগই পেয়েছে অতি-ধনীরা, তবে মধ্যবিত্তরাও কিছুটা লাভবান হয়েছে।
​যদিও মোদি সরকার বিগত মনমোহন সিং সরকারের ‘National Food Security Act (NFSA), 2013 বা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সার্বজনীন রেশন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে তা আরও প্রসারিত করেছে। তবুও সম্পদ বৈষম্য এতটাই বেড়েছে যে, ‘World Inequality Report’ অনুযায়ী ভারতের ৪০% সম্পদ এখন মাত্র ১% মানুষের হাতে। এই বৈষম্য ব্রিটিশ আমলের চেয়েও বেশি।
রোনাল্ড রেগানের কর্পোরেট-বান্ধব নীতির আকর্ষণে — সারা পৃথিবী থেকে মেধাবীরা এসে মার্কিন কর্পোরেট সংস্থায় যোগ দিয়েছিল এবং মার্কিন অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু ভারতে কর্পোরেট বা উচ্চ-মধ্যবিত্ত বান্ধব নীতি থাকা সত্ত্বেও — ভারতীয় মেধাবীদের দেশত্যাগ তথা নাগরিকত্ব ত্যাগের হার অতীতের তুলনায় অনেক বেড়েছে, যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।
​’Henley & Partners’-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৮৭,০২৬ জন অতি-ধনী ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে বিভিন্ন উন্নত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সারভাইভাল গ্র্যাভিটি (টিকে থাকার সক্ষমতা) এবং ভবিষ্যতের জন্য বসবাসযোগ্যতা বিবেচনায়, অতি-ধনী ও মেধাবীদের একটি অংশ ভারতের উপর আস্থা রাখতে পারছে না।


এ ক্যটাগরির আরো খবর..