× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
পেট্রোল অন্যত্র বিক্রয়

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি পেট্রোল পাম্প থেকে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল কিনে মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ করে, তা পাইপের মাধ্যমে অন্য মোটরসাইকেলের আরোহীর কাছে ৩০০ টাকা লিটার বিক্রি করার সময় জুনায়েদ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। সে ঝিনাইদহ সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টার দিকে শহরের মেসার্স আয়েশা তেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক প্রথমে নিজের মোটরসাইকেলের ট্যাংক ফুল করে পেট্রোল নেন এবং পরে তা অন্য এক মোটরসাইকেল আরোহীর কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন।

এরপর তিনি পুনরায় তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে এলে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন পুলিশে দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এ ধরনের অনিয়ম ও অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..