× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

রাজিব শর্মা

চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
অনিরাপদে থাকবে না

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বলছি, চট্টগ্রাম শহর হবে সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপদ শহর। একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না। চট্টগ্রাম শহরে মুসলিম রয়েছে, রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, পাহাড়ি। তাই চট্টগ্রাম শহর একটি সকল জাতিগোষ্ঠীর বৈচিত্রময় শহর।’

বুধবার সকালে নগরীর জেএমসেন চত্বরে ‘শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন ১৪৩২’ উপলক্ষে মঙ্গলশোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

মেয়র আরও বলেন, ‘আমি সকল নাগরিককে সেবা দিতে চাই। কোন ধর্মের মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। আমরা সেই অঙ্গীকারে ঐক্যবদ্ধ। চট্টগ্রামকে আমরা মডেল শহর হিসেবে গড়ে তুলবো যেখানে সকল মানুষ তাদের ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করবে নির্ভয়ে।’

তিনি বলেন, এই শহরকে আমাদের সন্তানের মতো। শহরের যত্ন নিতে হবে। গতবছর বর্ষায় জলবদ্ধতা থেকে মানুষ ৬০ শতাংশ রক্ষা পেয়েছে। এবার আমাদের টার্গেট আছে জলাবদ্ধতা সমস্যা ৮০ থেকে ৯০ শতাংশ সমাধান হয়ে যায়। তাই নগরবাসীকে সচেতন হতে হবে। নালা বা খানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু থেকে রক্ষার জন্য সিটি করপোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। বাসা বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে। পানি যাতে জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে।

মহান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, সনাতনীদের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটি অটুট থাকুক। আপনাদের অনুষ্ঠানে আমরা যেমন আসছি, আপনারাও আমাদের অনুষ্ঠানে যাবেন। পূর্বে যে রকম আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করেছে একইভাবে ভবিষ্যতেও থাকবো। আমাদের প্রধানমন্ত্রী রেইনবো ন্যাশন গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেই কাজে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দে পার্থ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়–য়া, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, শম্ভু দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গে সভাপতি অনিল পাল, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাশ, কানুরাম দে, মেধসমুনি আশ্রমের দপ্তর সম্পাদক লিটন দে, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম সেন, প্রতিষ্ঠাতা রাম সেবক তূর্য রুদ্র, রাম সেবক চেয়ারম্যান অনুপম দাশ, শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন নাথ, অর্থ সম্পাদক দেবাশীষ সেন, সাংগঠনিক সম্পাদক মিঠু দাশ, দপ্তর সম্পাদক সুজন দাশ, সহ অর্থ সম্পাদক সুদেব নাথ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..