× Banner
সর্বশেষ
সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া আমতলা মোড় এলাকায়  র‍্যাব-৬ এর অভিযানে ৩০৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‍্যাব-৬ সদস্যরা। আটক আসামি হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভাদ্রপুর গ্রামের মৃত মোকাদেস গাইনের ছেলে ফারুক হোসেন (৩৫)।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১/০৩/২৬) রাত: ১১ টার সময় র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর কোম্পানির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া আমতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
যশোর র‍্যাব-৬ এর মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩,জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামির বিরুদ্ধে যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..