× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জ্বালানি তেল জব্দ

মাদারীপুরের শিবচরে দোকানের তালা ভেঙ্গে ২৮ ব্যারেল জ¦ালানি তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে খোলাবাজারে নায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এই অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ডিজেল না পাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এই তেল মজুদ করে রেখেছে কৃষকদের দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের শেখপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স রোকান স্টোর ও মালিকের নিজবাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের তালা ভেঙ্গে জব্দ করা হয় ১৮ ব্যারেল জ¦ালানি তেল। পরে পাশের তোনাই মোল্লার দোকানে অভিযান চালিয়ে আরো ১০ ব্যারেল ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তা খোলাবাজারে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে তেল বিক্রি করা হয়।

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, শিবচরে ১৫দিন যাবত কৃষক জ্বালানি তেল পাচ্ছে না। অথচ একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল জ¦ালানি তেল জব্দ করা হয়। সেখানে পাওয়া ৫ হাজার ৬শ লিটার জ্বালানি তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পরে সেই অর্থ সরকারি কোষাগারে টাকা জমা দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..