× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
পিটিয়ে গুরুতর আহত

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়

ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী ও পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামে সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পৃথক ভাবে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল ও পৌরসভা ৯নং ওয়াডেৃর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন। হামলায় আহত ফিরোজ মিয়া মুকুল বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পিঙ্গলাকাঠী বাজারে যাই।

এসময় আওয়ামী লীগ করে আবার বাজারে আসছি কেনো বলেই সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানির ভাই যুবদল কর্মী শাহিন সরদার, ভাতিজা লিয়াকত ও সোহাগ সরদার আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়দের সহায়তায় আমি পালিয়ে রক্ষা পাই। হামলাকারীদের ভয়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছি।

হামলার বিষয়ে জানতে ফুয়াদ হোসেন এ্যানির ০১৭১২২৮১২০৩ নাম্বারে ফোন করা হলে তিনি জানাজায় আছেন বলে লাইন কেটে দেন। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন বলেন, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে বেজহার গ্রামের যুবদল কর্মী নয়ন আমাকে বাসা থেকে ডেকে নেয়।

বাসা থেকে বের হওয়ার পরপরই কাসেমাবাদ গ্রামের লাল মিয়া সরদারের ছেলে যুবদল কর্মী হীরা সরদারের নেতৃত্বে নয়ন ও হীরা সহ ৮/১০ জন মিলে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে যায়। এবিষয়ে অভিযুক্ত নয়ন ও হীরার ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..