× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু

বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে অসহায় গরীব দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন যুবদল নেতা মফিজুর রহমান পিন্টু। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার সময় সে পৌরসভার ৫ নং ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের নিয়ে  বাড়ি বাড়ি ঈদ উপহার সামগ্রী  পাঠিয়ে দেন।
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই যশোরের বেনাপোল পৌরসভায়  সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে প্রথম শ্রেনীর এই পৌর সভার ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছে যুবদল নেতা মফিজুর রহমান পিন্টু।
স্থানীয় রাজনৈতিক সুত্রে জানা যায়, তৃনমুল থেকে উঠে আসা মফিজুর রহমান পিন্টু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সর্ম্পক্ত। ছাত্র রাজনীতির মাধ্যেমে তার রাজনৈতিক জীবনের সুচনা হয়। পরবর্তীতে তিনি বেনাপোল পৌর যুবদলের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারনে তিনি একাধিকবার হয়রানির শিকার হন।  সে বিগত শ্বৈরশাসক আওয়ামীলীগের নেতা কর্মীদের দ্বারা কয়েকবার নির্যাতিত হয়েছে।
এলাকা সুত্রে জানা যায়, পিন্টু  একজন মানবিক মানুষ। নিজের পরিবার পরিজনের পাশাপাশি তিনি তার নিজ ওয়ার্ড এর অসহায় মানুষকে তার সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকে। এছাড়া দরিদ্র ছেলে মেয়েদের স্কুলের পড়াশুনার জন্য বই ক্রয় ও বেতন দেওয়ার মতও নজির আছে।
সাহানা পারভিন  নামে জনৈক একজন ষাটর্দ্ধো মহিলা বলেন, আমি যখন যে সময় বিপদে পড়েছি তখন ছুটে গিয়েছি পিন্টুর এর কাছে। যে কোন সময় আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। সে সাধ্যমত আমার পাশে থেকেছেন। আজ সে যে প্যাকেট উপহার দিয়েছে আমি সহ আমার মত আরো অনেকে ঈদ ভালভাবে উপভোগ করতে পারবে।
ওই ওয়ার্ড এর একাধিক নীরিহ  সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে আজ তারা এই ঈদ সামগ্রী পেয়ে খুব খুশি। অনেকের ক্রয় করার মত সাধ্য ছিল না। তারা এসব পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন। তারা সামনে পৌর নির্বাচনে পিন্টুকে ৫ নং দিঘিরপাড় ওয়ার্ড এর কাউন্সিলর হিসাবে দেখতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..