× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডেস্ক

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
শহিদ মিনারে প্রকাশ্যে গুলি

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত সোয়া ৯টার দিকে শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাকিবুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবুল ইসলাম পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাকিবুল ইসলাম।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গুলির শব্দ শুনে তারা শহিদ মিনারের ওপর গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলির আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

তিনি আরও জানান, ঘটনার পর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে ওই ব্যক্তি শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..