× Banner
সর্বশেষ
ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল

যশোর-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় বেনাপোল প্রভাতী সংঘ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
বক্তব্যে তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তব্য শেষে নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উঠান বৈঠকে এলাকার নারীরা অংশগ্রহণ করেন এবং নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..