× Banner

পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন বোলার নাহিদ রানার এক নৈপূন্যে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। নাহিদের পাঁচ উইকেট শিকারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর ম্যাচ জয়ের বাকী আনুষ্ঠানিকতা সেরেছে ব্যাটাররা। ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয় আরও সহজ করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। এছাড়া শাহিবজাদা ফারহান ২৭ ও মাজ সাদাকাত করেন ১৮ রান। বাংলাদেশের হয়ে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন নাহিদ।

১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করে সাইফ আউট হলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন এই টাইগারে ওপেনার।শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..