যশোরের শার্শাথানা এলাকায় ডিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শা থানার গোপীনাথপুর গ্রামের সানাউল্লাহ ব্যাপারীর ছেলে মিনহাজ ব্যাপারী (২৩)।
মঙ্গলবার ( ১০/৩/২০২৬) বেলা ৩ টার সময় ডিবি পুলিশ জানান, শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন জনৈক আমিনুল মেম্বার এর ধানী জমির পশ্চিম পার্শ্বে চৌগাছা টু শার্শা গামী পাকা রাস্তার উপর হতে আসামি মিনহাজ ব্যাপারীকে তার হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
এ ক্যটাগরির আরো খবর..