× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। আজ (মঙ্গলবার) বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করতে চাই। একইসাথে আগামীদিনে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করতে চাই।

এদিকে বৈঠকে আরও উল্লেখ করা হয়, দেশে শিক্ষার্থী বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই বাংলাদেশের শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা প্রয়োজন।

যাতে করে ভবিষ্যত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সহায়তা জোরদার করা যায়।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..