× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক প্রতিবেদন প্রকাশ সাত কোম্পানির

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: সাত কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূবালী ব্যাংক : চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা। এক বছরে কোম্পানিটির ইপিএস কমেছে ৫৭ পয়সা।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ২৫ টাকা ৫৭ পয়সা ছিল।

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট : দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৭৭ পয়সা। এক বছরে ইপিএস বেড়েছে ৩২ পয়সা।

উল্লেখ্য, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইপিএস হয় ৫৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানিটির এনএভি ছিল ১৯ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ে ২০ টাকা ৭৬ পয়সা ছিল।

প্রভাতি ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। অর্থাৎ এক বছরে ইপিএস বেড়েছে ২৩ পয়সা। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইপিএস হয় ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪২ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০১৬ পর্যন্ত এনএভি ছিল ১৬ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ে ১৬ টাকা ২৬ পয়সা ছিল।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স : দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময় ৩৪ পয়সা ছিল। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৬ পয়সা। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয় ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন পর্যন্ত এনএভি ছিল ১২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ে ১২ টাকা ২১ পয়সা ছিল।

সোনার বাংলা ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময় ৮৬ পয়সা ছিল। অর্থাৎ এক বছরে ইপিএস বেড়েছে ৪ পয়সা। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৮ পয়সা। অন্যদিকে, ৩০ জুন পর্যন্ত এনএভি ছিল ১৭ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ে ১৬ টাকা ১৩ পয়সা ছিল।

ফার্স্ট ফাইন্যান্স : দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ৪৭ পয়সা ছিল। অর্থাৎ এক বছরে ইপিএস কমেছে ২ টাকা ২ পয়সা। উল্লেখ্য, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা। অন্যদিকে, ৩০ জুন পর্যন্ত এনএভি ছিল ১১ টাকা ৫১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ে ১৩ টাকা ৭ পয়সা ছিল।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ : দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ৫৭ পয়সা ছিল। অর্থাৎ এক বছরে ইপিএস বেড়েছে ১২ পয়সা। উল্লেখ্য, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইপিএস হয় ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৭ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন পর্যন্ত এনএভি ছিল ১২ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে ১২ টাকা ১৭ পয়সা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..