× Banner
সর্বশেষ
মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর

অধিকাংশ শেয়ারের দর বেড়েছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টি কোম্পানির। আর দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।


এ ক্যটাগরির আরো খবর..