× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

কালকিনিতে ফুটবল খেলাকে কেন্দ্রকরে সংঘর্ষ ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরন, উত্তেজনা বিরাজ করছে

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ফুটবল খেলাকে কেন্দ্রকরে রবিবার দুপুরে খেলায় অংশগ্রহনকারী দু”পক্ষের মাঝে দফায়-দফায় সংঘর্ষ ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনে বিদেশী খেলোয়ারসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। এ ঘটনা নিয়ে উপজেলা ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে যানা গেছে, গত শনিবার বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্বানীয় সামাজিক সংঘঠন পিপলস ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বন্ধুমহল একাদশ বনাম একতা যুব সংঘ একাদশের মাধ্যকার কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেষ অর্ধে গোল দেয়াকে কেন্দ্রকরে উভয় পক্ষের মাঝে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়ে।

এ সংঘর্ষের সুত্রপাত ধরে রবিবার দুপুরে ফের দু”পক্ষের মাঝে দফায়-দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরন এবং ধাওয়া পালঠা ধাওয়া হয়। এতে নাইজেরিয়ার থেকে ভাড়া করা খেলোয়ারসহ কমপক্ষে ৮জন আহত হয়। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলা থমথমে পরিবেশ সৃষ্ঠি হওয়ায়, ঘটনাস্থলে কালকিনির থানা ওসি পুলিশ মোতায়ন করা হয়েছে। এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনসহ স্বানীয় নেতৃবৃন্ধু।


এ ক্যটাগরির আরো খবর..