× Banner
সর্বশেষ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

নিজস্ব প্রতিবেদক

বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই করতে তাদের একটি সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইসাথে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্য পর্যায়ক্রমে জাতীয় লীগ চালুর উদ্যোগ নেওয়া হবে।

আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত ক্রীড়া সংগঠনসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা চাই সকল প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসতে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিভিন্ন সংগঠনের ক্লাবগুলোর আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, আগামীতে বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ লক্ষ্যে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও মাসিক বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা আমাদের রয়েছে।

খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, বিশেষায়িত ক্রীড়া সামগ্রীর চাহিদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। ব্যক্তির চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই খেলোয়াড়দের সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন।


এ ক্যটাগরির আরো খবর..