× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নেত্রকোণার কলমাকান্দা প্রতিনিধি

কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আহমদ শফী।

তিনি বর্তমানে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহমদ শফী জানান, জনগণের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।

তিনি বলেন, “কলমাকান্দাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের মতামত ও স্থানীয় জনগণের আগ্রহের ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলীয় ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্ব ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণে আহমদ শফীর প্রার্থিতা কলমাকান্দার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..